টেকনাফ ডিএনসির অভিযানে বিপূল পরিমাণ ইয়াবাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অস্থায়ী জোন অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়,২৭ নভেম্বর ভোর ৪টায় টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পুরান পল্লান পাড়ার জনৈক ফয়েজের বাড়িতে অভিযানে যায়। এসময় ৫৭ হাজার ৬শ পিস ইয়াবাসহ মৃত মোহাম্মদ শরীফের পুত্র মোঃ নাছির (৩৬) এবং নুরুল ইসলামের পুত্র মোঃ নুরুল আলম (৩৯) কে আটক করে। এসময় বাড়ির মালিক ফয়েজ ও স্ত্রী তসলিমা আক্তার পালিয়ে যায়।

এই ব্যাপারে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বাদী হয়ে জব্দকৃত মাদকসহ ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###