টেকনাফ উপজেলা হাইয়েছ-মাইক্রো মালিক শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলা হাইয়েছ-মাইক্রো মালিক শ্রমিক এর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় পৌরসভার পান বাজারস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা হাইয়েছ শ্রমিকের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে, সাধারন সম্পাদক মোঃ ছালামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা হাইয়েছ – মাইক্রো মালিক সমিতির সভাপতি আলী হোসাইন ওরফে সোনা মিয়া কোম্পানী। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক ফরিদ আলম কোম্পানী, সাংগঠনিক সম্পাদক খাইরুল বশর কোম্পানী।
বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা হাইয়েছ শ্রমিকের সহ-সভাপতি মোঃ হোসাইন,সহ-সভাপতি রাহামত উল্লাহ ওরফে ফকিরা, কোষাধ্যক্ষ হাফেজ আহমদ, রাহামত উল্লাহ, ছৈয়দুর রহীম প্রমুখ। এ সময় বক্তারা বলেন মালিক শ্রমিকের নিরাপত্তার স্বার্থে কোন রোহিঙ্গা নাগরিককে ড্্রাইভার বা হেলপার হিসাবে রাখা যাবেনা। এছাড়া কোন অদক্ষ ড্্রাইভারকে গাড়ী না দিতে মালিকদের প্রতি জোর আহবান করা হয়। কোন মালিক শ্রমিক যদি সমাজ ও রাষ্ট্র দ্্েরাহী কাজে জড়িত থাকে তা তদন্তে প্রমান হলে তার বিরোদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দেন।এবং সমিতির তালিকা ভুক্ত ছাড়া কাইকে গাড়ীতে চালক, হেলপার না রাখার মালিকের প্রতি অনূরোধ জানান ।