বার্তা পরিবেশক : গত ১৪জুলাই টেকনাফ পৌরসভার হোটেল মিল্কী রিসোর্টে হ্নীলা ইউনিয়ন পরিষদের সর্ব প্রথম চেয়ারম্যান মরহুম মাওলানা আব্দু রশিদের নাতি, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী এড.মোহাম্মদ শাহ আলম চৌধুরীর ৩য় সন্তান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক ও টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড.রশিদুল আলম চৌধুরী ও টেকনাফ কুলাল পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালামের কন্যা নাসরিন মিমির সাথে শুভ আকদ সম্পন্ন হয়। আকদ পড়ান হ্নীলা দারুস সুন্নাহ আল জামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবছার উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি,উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি,কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি এড. নুরুল মোস্তফা মানিক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আয়াছুর রহমান, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, হ্নীলা দারুস সুন্নাহ আল জামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবছার উদ্দিন চৌধুরী, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, ডাক্তার শাহীন আব্দুর রহমান, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সিঃ সহ সভাপতি মোহাম্মদ হাসেম সিআইপি, টেকনাফ পৌরসভা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড.মোহাম্মদ ইউনুস, সদস্য সচিব সরওয়ার রোমান, টেকনাফ উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, অধ্যাপক জহির আহমেদ, শাহপরীর দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল মেম্বার, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি আলী আহমেদ সাবেক মেম্বার,হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি আলী আকবর সাবেক মেম্বার,বাহার ছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বার,এড.মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সিঃ সহ সভাপতি বাহাদুর শাহ তপু, এড.মনিরুল ইসলাম, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম,সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী,টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক ওমর, টেকনাফ উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবিগণ উপস্থিত ছিলেন।
তিনি সুখী দাম্পত্য জীবনে সকলের দোয়া প্রার্থী। ###
