টুডে ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল টেকনাফ উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট
কমিটি অনুমোদন হয়েছে।
এতে হোছাইন মোহাম্মদ আনিম সভাপতি, জাহেদ হোসাইন মাহমুদ সাধারণ সম্পাদক এবং হেলাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়েছে।
জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম এবং সাধারণ
সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার যৌথ স্বাক্ষরে ১ অক্টোবর এই কমিটি অনুমোদন
দেন।
উক্ত কমিটি প্রসঙ্গে জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ
সম্পাদক কুতুব উদ্দিন বলেন, দলের কার্যক্রমকে আরো গতিশীল করে দেশনেত্রী
বেগম খালেদা জিয়া ঘোষিত আন্দোলনসহ দলীয় সকল কার্যক্রমকে আরো শক্তিশালী
করতে টেকনাফ উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক দলের নেতাকর্মীরা যে কোন কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক ভূমিকা
রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।
