প্রেসবিজ্ঞপ্তি |
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে বিভিন্ন ইউনিটের অসমাপ্ত সম্মেলন সমাপ্ত করার লক্ষে কক্সবাজার জেলার আওতাধীন টেকনাফ উপজেলা শাখার বর্ধিত সভা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটয় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এ সভায় উপজেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, পৌরসভা/সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, আহ্বায়ক/যুগ্ন আহ্বায়কগণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক নুরুল বশর।
