টেকনাফে ৮ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৮লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
জানা যায়, ১০ নভেম্বর ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং খুরের মুখ অস্থায়ী পোস্টের জওয়ানেরা সাবরাং উপকূলীয় ঝাউ বাগানে অভিযান চালিয়ে বড় একটি ইয়াবার চালান উদ্ধার করেন।

তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৮ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

তবে এই ব্যাপারে ২ বিজিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায় নি।