বিশেষ প্রতিবেদক : টেকনাফে পুলিশের মাদক বিরোধী অভিযানে চট্টগ্রামের চন্দনাইশের দুই সহোদর নিহত এবং ৩জন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল হতে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ১৭জুলাই রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ধৃত আসামীর স্বীকারোক্তিতে মাদক পাচারের সংবাদ পেয়ে টেকনাফের চকবাজার এলাকায় অভিযানে যায়। এসময় মাদক বহনকারী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই মাযহারুল, কনস্টেবল দিন ইসলাম ও আমজাদ হোসেন আহত হয়। তখন পুলিশও আতœরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করলে স্বশস্ত্র দূবৃর্ত্তরা পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল তল্লাশী করে ২০হাজার ইয়াবা,২টি অস্ত্র ও ১১টি বুলেটসহ গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রামের চন্দনাইশের আমিনুল হকের পুত্র মোঃ ফারুক (৩৭) ও আজাদুল হক (২৪) এবং আসহোদরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
আহত সবাইকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ মাদক কারবারী সিন্ডিকেট সদস্য সহোদরদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই অভিযানের ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। ###
