টেকনাফে প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ।
টেকনাফে প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি হচ্ছে সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে মোঃ ইসমাঈল(৪৫)।
শুক্রবার বিকালে টেকনাফ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম কচুবনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
থানা সূত্রে জানা যায়, একটি প্রতারনা মামলায় গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালত কর্তৃক ৬ মাসের সাজা ও ১৬ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে।