বার্তা পরিবেশক : সাম্প্রতিক সময়ে আমার বন্ধু পরিচয়ে থাকা দীর্ঘদিনের এক প্রতারক কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন সংবাদ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে আমার ধার নেওয়া মোটর বাইক গাড়ি ও টাকা ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। বিকৃতভাবে উপস্থাপন করা ঘটনাটি আপনাদের সকলের সদয় অবগতির জন্য নিম্মে তুলে ধরা হল।
প্রায়-১০/১২বছর আগে হ্নীলা জাদিমোড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে আমি আর টেকনাফ পশ্চিম অলিয়াবাদ আবহাওয়া অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু জুবাইর এবং দিলদার বেগমের পুত্র মোঃ আমিনের সাথে পরিচয়ের সুত্রধরে বন্ধুত্বের সৃষ্টি হয়। এরপর একে অপরের বাড়ি আসা-যাওয়ার মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে উঠে। তার বাড়িতে গেলে তার মা নিজের ছেলের চেয়ে বেশী আদর যতœ করত। সেও আমাদের বাড়িতে আসত। এরই সুত্রধরে মোঃ আমিন আরএস একটি পালসার মোটর বাইক আমি কিনে ব্যবহার করি। একদিন তার কাছ থেকে আমার ক্রয় করা মোটর বাইকটি ব্যবহারের কোন গাড়ি নাই মর্মে মোঃ আমিন নিয়ে যায়। কিছুদিন পর হঠাৎ করে মোঃ আমিনের মা একদিন সকালে আমার মাকে ফোন করে বলে বাড়ির বিশেষ প্রয়োজনে ২লাখ টাকা লাগছে। যেকোন প্রকারে ম্যানেজ করে দাও,দুইদিন পরে পরিশোধ করে দেব। মোঃ আমিন ওইদিন সন্ধ্যায় আমার বাড়ি এসে দুই লাখ টাকা নিয়ে যায়। বেশ কিছুদিন পর ধার নেওয়া টাকা চাইলে আজ দেব কাল দেব বলে সময় ক্ষেপন করতে থাকে।
এতে নিরুপায় হয়ে আমি তার ব্যবহারের প্রাইভেট কারটি চালিয়ে দেখার কথা বলে নিয়ে আসি। আমার পাওনা টাকা উদ্ধারের জন্য কারটি না দেওয়ায় সে আমার জন্য গাড়ি ছিনতাই করেছি মর্মে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। টেকনাফ থানার তৎকালীন এসআই রাফি হ্নীলা চৌধুরী পাড়াস্থ দোকানে বসে উভয়পক্ষের জবানবন্দি শুনে মোঃ আমিনকে গাল মন্দ করে এবং থানায় চুড়ান্ত বৈঠকের জন্য ডাকেন। এতে উভয়পক্ষের কথা শুনে বিচারক তার কার গাড়িটি তাকে ফেরত দিয়ে আমার পাওয়া টাকা পরিশোধের জন্র একটি স্ট্যাাম্প নেয়। যাতে লেখা ছিল মাসে ৫০হাজার টাকা করে পরিশোধ করবে। ইতিমধ্যে ৫০হাজার এক কিস্তি পরিশোধ করার পর আমি মোটর বাইক এক্সিডেন্ট করে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এরই মধ্যে মোঃ আমিনের মা দিলদার বেগম ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি—রাজিউন)। এরপর আমার মা নুর বেগম টাকার জন্য যোগাযোগ করলে আরো ৫০হাজার টাকা পরিশোধ করে। দীর্ঘ এক বছর পর সুস্থ হলে তার নিকট যোগাযোগ করলে অপর জনের নিকট হতে পাওনা টাকা পেলে দেবে বলে কাল ক্ষেপন করে বেড়ায়। মোবাইলে কল করলে কল রিসিভ করে না, মাঝে-মধ্যে সীম পাল্টে ফেলে। এমতাবস্থায় মোঃ আমিনের দৃষ্টিগোচর হওয়ার জন্য আমি (R S Bappy) নামে আমার ফেসবুক একাউন্ট হতে একটি স্ট্যাটাস দিই। এতে সে ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। প্রকৃত পক্ষে আমি কোন চরিত্রের ছেলে তা আমার এলাকার সবাই জানেন। আর মোঃ আমিন কোন ধরনের মানুষ তা তার পরিবার,সমাজ ও এলাকাবাসী ভাল জানেন। তাই প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করার জন্য টেকনাফে কর্মরত সংবাদকর্মীদের প্রতি বিনীত আহবান জানাচ্ছি।
আমি এই ধরনের অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকান্ডের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানানোর পাশাপাশি ধার নেওয়া আমার মোটর বাইক ও পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য এদেশের সচেতনমহলসহ আইন-প্রয়োগকারী সংস্থার আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।
প্রতিবাদকারী :
মোহাম্মদ রহিম
পিতা-প্রবাসী মোহাম্মদ হোছন
সাং-আলীখালী, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার। ###
