হুমায়ূন রশিদ : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১৯আগষ্ঠ (শুক্রবার) ভোররাত সোয়া ২টায় টেকনাফ মডেল থানার এসআই আব্দুল জলিলের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সাবরাং চান্দলী পাড়ার ঈমান হোছনের চায়ের দোকানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ স্থানীয় জাহাঙ্গীর আলমের পুত্র খালেকুজ্জামান (২৬) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মাদকসহ আটক ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ###
