হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে অবৈধ অস্ত্র ও মাদকের আস্তানা খ্যাত নয়াপাড়া শালবাগান ক্যাম্পে পুলিশের হাতে আটক অস্ত্রধারী রোহিঙ্গা ডাকাত নিয়ে অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশের ২জন সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ ডাকাতকে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।
সুত্র জানায়, ১৫ সেপ্টেম্বর (রবিবার) রাতের প্রথম প্রহর ১টারদিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল আটক নতুন আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা মৃত আলী আহমদের পুত্র ডাকাত হাবিব উল্লাহ (৪০) কে নিয়ে শালবাগান পাহাড়ী এলাকায় অভিযানে গেলে স্বশস্ত্র দূবৃর্ত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসআই সুজিত চন্দ্র দে,এসআই মশিউর রহমান আহত হয়। তখন পুলিশ নিজের জান ও সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা দ্রæত পাশর্^বর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে ২টি দেশীয় অস্ত্র, ১০ রাউন্ড বুলেট, ১২ রাউন্ড খালি খোসাসহ গুলিবিদ্ধ ডাকাত হাবিব উল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ হাবিবুল্লাহকে কক্সবাজার রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান,আটক ডাকাত সদস্যকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ডাকাতের দেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।
