টেকনাফে অস্ত্রধারী রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শাহ্ মুহাম্মদ রুবেল : টেকনাফে ১টি ওয়ান শুটারগান অবৈধ অস্ত্রসহ এক অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।
৬ মার্চ ( শুক্রবার ) বিকালে র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বৃহস্পতিবার দুপুরে টেকনাফ থানার মোচনী শিয়াল্লাগোনা গ্রামের নতুন জামে মসজিদের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে ক্যাম্প নং-২৬, বøক-এফ/১, এর মৃত মোঃ সুলতানের ছেলে মোঃ ইয়াকুব (৫৫) কে আটক করা হয়।
কয়েকজন অস্ত্র ব্যবসায়ী একটি বাসযোগে টেকনাফের পালংখালী হতে টেকনাফের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করি। কিছুক্ষণ পর একটি বাস চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ থামানোর সংকেত দিলে বাস হতে কয়েকজন ব্যাক্তি পালিয়ে যাওয়ার সময় মোঃ ইয়াকুবকে আটক করতে সক্ষম হয়। এসময় তার সহযোগী দুইজন বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। তার দেহ তল্লাশী করে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মোঃ ইয়াকুব স্বীকার করে পলাতক আসামীদের সহযোগীতায় সে বিভিন্ন সময় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।