কক্সবাজার প্রতিনিধিঃ
টেকনাফের জাহাজপুরা উপকূলে এক জালে ধরা পড়ছে ৯০ টি “রাংগা চৈ ‘ নামের
সামুদ্রিক লাল কোরাল। স্হানীয় হেলাল উদ্দিনের জালে এসব মাছ ধরা পড়ে।
৯ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ঘাটে তোলা হয় মাছ গুলো। সেখানেই তিন লাখ টাকা মূল্যে কিনে নেন মাছ ব্যবসায়ীরা।
স্হানীয় যুবক ইরফান আজাদ সাগর জানান,”মঙ্গলবার ভোর ৫ টার দিকে বঙ্গোপসাগরের জাহাজপুরা উপকূলে হেলাল উদ্দিনের জাল-নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে রওয়ানা দেন মাঝি আবদুল করিম । ঘন্টা সময় ধরে সাগরে ফেলা জাল এক পর্যায়ে ভারী হয়ে উঠে। তখন মাঝি জাল টেনে নৌকায় উঠিনোর সময় দেখা মেলে সামুদ্রিক লাল কোরাল “রাঙ্গা চৈ’ । পরে এসব মাছ কূলে উঠিয়ে আনা হয়। গুনে অন্যান্য মাছের সাথে ৯০ টি রাঙা চৈ দেখে জেলেদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে৷ ”
স্হানীয় মাছ ব্যবসারী জাহাজপুরা ঘাটেই তিন লাখ টাকায় রাঙা চৈ নামের সামুদ্রিক কোরাল মাছ গুলো কিনে নেন বলে জানান স্থানীয় যুবক ইরফান।
উল্লেখ্য এক সপ্তাহ আগে সেন্টমার্টিন এক জালে ধরা পড়ছিল ২০৪ টি লাল কোরাল। যা ৭ লাখ টাকায় বিক্রি হয়েছিল।
