হাবিবুল ইসলাম হাবিবঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মোহাম্মদ শহীদ জুয়েল নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, এসময় তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে জুয়েলের পরিবারের ভিন্নমত। এমনকি প্রতিবেশী, আত্নীয় স্বজন ও সংগঠনের নেতৃবৃন্দের দাবি একটাই, জুয়েল রাষ্ট্রবিরোধী কোন অপকর্মে লিপ্ত হওয়ার মতো ছাত্র নয়। স্কুল থেকে অধ্যবদি ছাত্র রাজনীতি তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা ছাত্র সংগঠনের সমস্ত মিটিং-মিছিল এবং সকল কর্মকান্ডে সক্রিয় ছিলেন বলে সংগঠনটি দাবি করেন। একজন সংগঠন প্রিয় এবং মেধাবী এই ছাত্রের কোনদিন নূনতম কোন অপরাধ কেউ দেখিনি বলেও টেকনাফ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা দাবি করেন। তাই এত বৃহৎ রাষ্ট্রবিরোধী অপকর্মে লিপ্ত হওয়ার কথা কেউ সহজে মেনে নিতে পারছেন না।
এদিকে পরিবারের দাবি, জুয়েলের বাবা দীর্ঘদিন যাবত প্রবাসে বসবাস করেন। ছেলেকে মানুষ গড়ার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন জুয়েল। হঠাৎ এমনভাবে ঘর থেকে পুলিশ ডেকে নিয়ে পরদিন মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করবেন এইটা কোনভাবে জুয়েলের মা সহ্য করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন। সন্তানহারা মায়ের আহাজারিতে পুরো এলাকাজুড়ে নিঃশর্তে মুক্তি কামনা করছেন সর্বস্থরের লোকজন।
গত শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে তাকে আটকের পর রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
৪ ফেব্রুয়ারী টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না তার ফেইসবুক আইডিতে জুয়েলকে নিয়ে একটি আবেগঘন স্টেটাস পোস্ট করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পাঠকের জন্য হুবহু তুলে ধরা পড়লে ধরা হলো:
‘প্রিয় জুয়েল,আমাদের কে নিয়ে খুব বেশি কষ্ট নিও।কারণ তোমার সহযোদ্ধা,তোমার নেতারাও যে টেকনাফের সন্তান।হইতো তাই তুমি যে নিরপরাধ সেটা প্রমাণ করতে চেয়েও করতে পারি নাই।
প্রিয় টেকনাফ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ,প্রিয় টেকনাফবাসি আর কতো গুটিকয়েক ইয়াবা ব্যবসায়ীর জন্য আমরা পুরো টেকনাফবাসি সব জায়গায় হেনস্তা হবো,কেনো জুয়েলের মতো একজন সাধারণ ছাত্রকে সর্বনাশা ইয়াবা ব্যবসার কালিমা মাথায় নিতে হবে।এর জবাব কাদের দিতে হবে?
আমি যতটুকু জেনেছি এবং শুনেছি আমাদের টেকনাফ উপজেলা ছাত্রলীগের মোঃশহীদ জুয়েল নিরপরাধ।প্রিয় টেকনাফবাসি আসুন যে গুটিকয়েক ইয়াবা ব্যবসায়ী তাদের যে যেখান থেকে পারি প্রতিহত করে প্রশাসন কে সহযোগিতা করি এবং যেকোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি।’
