নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর, প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন আর নেই। রোববার ২৫ অক্টোবর বিকেলে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ ক’মাস ধরে জয়নাল আবদীন নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকাল ১০ ঘটিকার সময় লক্ষ্যারচর কাসিম আলী সিকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
সংবাদপত্র এজেন্ট ও সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট সমাজকর্মী জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, সাবেক সংসদ সদস্য হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ারুল হাকিম দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবউদ্দিন মাহমুদ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক লায়ন কমরুউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, চকরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ এস এম মনজুর আলম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, পৌর সচিব মাসউদ মোরশেদ, প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.আর মাহমুদ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সভাপতি ছোটন কান্তি নাথ, বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
