নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করেও শান্তিতে বসবাস করতে পারছেনা একটি অসহায় পরিবার। ইতোপুর্বে দখলচেষ্ঠা চালিয়ে কতিপয় চক্র ইতোমধ্যে বাড়িটি গুড়িয়ে দিয়েছে। সম্প্রতিসময়ে ক্ষতিগ্রস্থ পরিবার দায়দেনার মাধ্যমে ফের বাড়িটি নতুনভাবে নির্মাণ করেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বর্তমানে হামলাকারী পক্ষ আবারও বাড়িটি ভেঙ্গে দিয়ে জমি দখলে নিতে পরিকল্পনা নিচ্ছে। এই অবস্থায় পরিবারটি চরম উচ্ছেদ আতঙ্কে ভুগছেন বলে অভিযোগ তুলেছেন গৃহকর্ত্রী শাহেনা আক্তার।
ভুক্তভোগী পরিবারের গৃহকর্ত্রী শাহেনা আক্তার জানান, তিনি চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের লক্ষ্যারচর মৌজার বাজারপাড়া এলাকার ক্যান্টনমেন্টস্থ বিএস ১ নং খতিয়ানের বিএস ৬৭৯ দাগের ৩ শতক বসতভিটার জমি ক্রয় করেন স্থানীয় কালাচাঁদ নামের একজনের কাছ থেকে। এব্যাপারে ২০১৯ সালের ২৭ মার্চ তারিখে কক্সবাজার কার্যালয় থেকে নোটারী পাবলিকের মাধ্যমে ৮ লক্ষ্য টাকা মূল্যে টিনের ছাউনির বাঁশের বেড়ার ১ টি ঘরসহ ৩ শতক জমি ক্রয় করেন এবং তৎ পরবর্তী জমি ও ঘর দখল বুঝিয়ে নিয়ে ভোগ দখল করে আসছে ক্রেতা শাহেনা আক্তার।
শাহেনা আক্তার জানান, তার বসতভিটা ও ঘর দেখভাল করার জন্য আয়েশা বেগম নামের বয়স্ক মহিলা কে কেয়ারটেকারের দায়িত্ব দেন। এরই মধ্যে দূর্লোভের বশবর্তী হয়ে জমি বিক্রেতা কালাচাঁদ প্রতারনার আশ্রয় নিয়ে জমি বিক্রয়ের ৮ লক্ষ্য টাকা আত্মসাৎ করার কু- মানসে কেয়ারটেকার আয়েশা বেগম কে গত ৬ অক্টোবর সকালে কালাচাঁদ ও তার স্ত্রী মনোয়ারা বেগম ও মোঃ বশির সহ সংঘবদ্ধ লাঠিয়াল হামলা চালিয়ে ঘর থেকে বের করে দেন। ওইসময় হামলাকারীরা ঘরের টিনের ছাউনি ও টিনের বেড়ার দৈর্ঘ্য ২০ হাত,প্রস্ত ১২ হাত বিশিষ্ট বসতঘর তৎ সংলগ্ন ১০ হাত দৈর্ঘ্য ও৮ হাত প্রস্ত বিশিষ্ট রান্নাঘর ভাংচুর করে কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতিসাধন করেছে বলে দাবি করেন শাহেনা আক্তার।
ঘরের মালিক শাহেনা আক্তার জানিয়েছেন, ইতিপূর্বে ঘর থেকে তাহাকে বাহির করার জন্য বিভিন্নভাবে কৌশল করে হামলার হুমকি দিলে বিষয়টি ১নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর নুরুস শফির কাছে অভিযোগ দেয়া হয়,এতে নুরুসশফি উভয় পক্ষের সাথে আলোচনা করিয়া মীমাংসার একটি সিদ্ধান্তে উপনীত হয়।
পরবর্তী কালাচাঁদ গং বিচার অমান্য করে ঘরটি ভাংচুর করে দিয়েছ প্রতিপক্ষ গং, শাহেনা বেগম চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন,এরই প্রেক্ষিতে ৯ অক্টোবর চকরিয়া এসআই মাঈনুদ্দীন ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন।
শাহেনা আক্তার শেষমেশ নিজেদের বসবাসের জন্য ৪/৫ দিন আগে পুণরায় বাড়ীটি নির্মাণ করে বসবাস করে আসছেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ ১ নং ওয়ার্ডের তরছপড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র বশির আহমদ ও পুত্র শাহেদ,রিয়াদ ও রুবায়েদসহ ২০/৩০ জনের একটি দল শাহেনা বেগমের বাড়ীটি ফের গুড়িয়ে দেয়ার জন্য হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের লোকজন জানিয়েছেন। অসহায় শাহেনা বেগম প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।##
