ঘুমধুমে ডাম্পার-টমটমের সংঘর্ষে টমটমের চালক নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

শামীম ইকবাল চৌধুরী :: নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বড়ুয়া পাড়া গ্রামীন সড়কে ডাম্পার-টমটমের সংঘর্ষে টমটমের চালক নিহত হয়েছে।
বুধবার(০৯ ফেব্রুয়ারি ২২) সকাল ১১টায় কচুবনিয়া-রেজু-আমতলী সড়কের পুলিশ তদন্ত ফাঁড়ির অদূরে বড়ুয়া পাড়া নামক এলাকায় গ্রামীন সড়কে ডাম্পার -টমটমের সংঘর্ষে টমটমের চালক আর্দশ বড়ুয়া ঘটনাস্থলে নিহত হয়। জানাযায়, ওই বড়ুয়া পাড়া এলাকার সেনদা বড়ুয়ার পুত্র আর্দশ বড়ুয়া (৩০)।
এলাকাবাসী জানান, লাইসেন্সবিহীন কিছু গাড়ী অবৈধ ভাবে পাহাড় কেটে মাটি ভর্তি করে বনের ভিতর অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটায় মাটি পৌঁছানোর জন্য বেপরোয়াভাবে গতিতে যাওয়ার সময় এসব দূর্ঘটনা ঘটে।
বুধবার সাড়ে ৭টায়
বিষয়টি নিশ্চিত করেন ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস,আই মো,সোহাগ রানা।

এসময় তিনি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বান্দরবান মর্গে পাঠানোর জন্য নাইক্ষ্যংছড়ি থানায় লাশটি পাঠানো হয়েছে।
সংঘর্ষের ঘটনার পর পর
ডাম্বার গাড়ীর চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে ঘটনাস্থল থেকে ডাম্পার গাড়ীটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইন চার্জ মুহাম্মদ আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন,লাশ থানায় পৌঁছতে ঘন্টা খানেক সময় লাগবে। লাশের শ্রুতাল লিপিবদ্ধ করে বান্দরবান মর্গে পাঠানো হবে এবং অভিযোগের সূত্র ধরে ব্যবস্থা নেয়া হবে।