গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন

লেখক: অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মাস আগে

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

কারা ঘটিয়েছে? জানতে চাইলে তিনি বলেন, “ছাত্রলীগের পোলাপান।”

এনসিপি ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০-৫০ জন মানুষ একত্রিত হয়ে পুলিশের এই গাড়ির ওপর আক্রমণ করে।

আজ বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জে পদযাত্রা করার কথা রয়েছে এনসিপি নেতা-কর্মীদের।