খারাংখালীতে গ্যাসের আগুনে ৬বসত-বাড়ি পুড়ে ছাঁই ; অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : হোয়াইক্যং মধ্যম হ্নীলা খারাংখালীতে অগ্নিকান্ডে ৬টি বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না হলেও আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
f 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
জানা যায়, ৫ মার্চ রাত ৯টারদিকে হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র সলিমের বাড়ির রান্না ঘরের গ্যাস থেকে আগুনের সুত্রপাত বলে স্থানীয়দের দাবী। তা দ্রæত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস পৌছানোর পূর্বে পাশর্^বর্তী ৬টি বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়। এছাড়া আগুন ছড়ানো নিয়ন্ত্রণ করতে গিয়ে আরো কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক নিরুপণ করা না গেলেও আনুমানিক ৫০লক্ষাধিক টাকার আসবাবপত্র ও সম্পদের ক্ষতি হয়েছে বলে স্থানীয় সচেতন মহল ধারনা করছেন।

সাবেক ইউপি মেম্বার জাহেদ হোছাইন জানান,প্রত্যক্ষদর্শীরা সলিমের বাড়ির গ্যাস থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে বলতে শুনা যাচ্ছে। এতে ৬টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ষ্টেশন দূরে হওয়ায় আসতে আসতে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ৬/৭টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ১০/১৫ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে এলেও পরিপূর্ণভাবে নেভানো যায়নি। ###