টেকনাফ টুডে ডটকম :
কক্সবাজার-৪ আসনে মহাজোট মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শাহীন আক্তার বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৯৬৯৭৪। তার নিকটতম প্রতিদ্বন্ধি ধানের শীষের শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৭০১৮ ভোট। ১৫৯৯৫৬ ভোটের ব্যবধানে তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শাহজাহান চৌধুরীকে পরাজিত করেন। এছাড়া এ আসনে হাত পাখা পেয়েছে ১৫১২ ভোট, লাঙ্গল ১৮১, মিনার ২১৮ ও হারিকেন ৬৮ ভোট পেয়েছে।
উখিয়া-টেকনাফবাসীর প্রতি শাহীন আক্তারের কৃতজ্ঞতা প্রকাশ
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তারকে নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করায় উখিয়া-টেকনাফের আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের নেতা-কর্মী, সর্ব-স্তরের জনগন সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উখিয়া-টেকনাফে নৌকা মনোনীত প্রার্থী শাহীন আক্তার। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আ’লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার স্বামী সংসদ সদস্য আবদুর রহমান বদিকে বিশ্বাস করে আমাকে স্বাধীনতার প্রতীক নৌকা প্রতীক দিয়ে উখিয়া-টেকনাফে পাঠিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসকে সম্মান দেখিয়ে উখিয়া-টেকনাফের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সকল ভেদাভেদ ভুলে নৌকাকে জেতাতে সভা-সমাবেশ সহ রাত-দিন পরিশ্রম করেছে। যার ফলশ্রুতিতে আজকের এই নৌকার বিজয়। উখিয়া-টেকনাফের জনগণ যে উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বাসী এই বিজয় তারই প্রমান। তিনি আরো বলেন, আমার স্বামীর অবর্তমানে জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমি উখিয়া-টেকনাফের জনগণের সুখে-দু:খে পাশে থাকবে। সেই সাথে আমার স্বামী আবদুর রহমান বদির অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করার চেষ্টা করব। আগামী দিনে আমার পথ চলায় উখিয়া-টেকনাফের আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মী ও সর্ব-স্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।
