কক্সবাজার বাস-টার্মিনাল এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রামান্য চিত্র প্রদর্শন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর-রামু আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বর্ণাঢ্য সংগ্রামী জীবন ও বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে মাসব্যাপী চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র পৌর বাস-টার্মিনাল এলাকায় প্রদর্শন করা হয়েছে।
বুধবার বিকেলে বাসটার্মিনাল এলাকায় এ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক উজ্জল কর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামীলীগ সহ সভাপতি হাজী এনামুল হক, সাইফুল ইসলাম চৌধুরী,নাজিম উদ্দীন,সেলিম নেওয়াজ,যুগ্ন সম্পাদক রফিক মাহমুদ,সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান,পৌর আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দীন,মিজানুর রহমান, ওয়াহিদ মুরাদ সুমন,তাজ উদ্দীন তাজু,আবুল কালাম,জাফর আলম,মোহাম্মদ ইলিয়াস,জাফর আলম,এম জসিম উদ্দী,রবিউল ইসলাম শাহেদ রফিকুল ইসলাম সোহেল প্রমূখ।