কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে। উক্ত কর্মসূচীর মধ্যে দিবসের সূর্যোদয়ের সাথে সাথে ৬.০১ মিনিটে সমিতি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮.০০ ঘটিকায় সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন।

এদিকে সকাল ১১.০০ ঘটিকায় সমিতির সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা। সমিতির পেশ ইমাম ক্বারী নুরুল হক এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য আলোচনা করে বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ আহসানউল্লাহ, এডভোকেট রবিউল এহেছান, এডভোকেট আবুল কালাম আজাদ (৬), এডভোকেট এ.কে.এম ফজলুল হক চৌধুরী, এডভোকেট আবদুল শুক্কুর, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট আ.জ.ম মঈনউদ্দিন, এডভোকেট জিয়া উদ্দিন, এডভোকেট মোহাম্মদ ইসহাক-১, এডভোকেট আবদুল বারি-১, এডভোকেট আবুল কালাম আজাদ (৩), এডভোকেট নূরুল হক, এডভোকেট মমতাজ আহমদ (পিপি), এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন বিশেষ মোনাজাত করা হয়।

বার্তা প্রেরক

(ইকবালুর রশিদ আমিন)
এডভোকেট
সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার।