উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

জসিম উদ্দিন টিপু : উখিয়ায় ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ। ধৃত রোহিঙ্গাকে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ১৮ অক্টোবর রোববার বিকেল পৌনে ৩টারদিকে এসআই মাহাবুব ছিদ্দিকের নেতৃত্বে এপিবিএন পুলিশ উখিয়ার থাইংখালী তাজনিমার খোলাস্থ ১৩নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৩শ পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গা ওই ক্যাম্পের ডি ব্লকের দীন মোহাম্মদের পুত্র মোঃ নুর কামাল(২১) বলে জানাগেছে।
১৬ এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার মোঃ হেমায়ত উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।#