বার্তা পরিবেশক : হ্নীলা টমটম চালক শ্রমিক সমিতির নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে আবুল হোছন আবু সভাপতি এবং মোঃ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
৩১ আগষ্ট বাদে জোহর হ্নীলা দরগাহ ষ্টেশনের নাফ ফিলিং ষ্টেশনস্থ অস্থায়ী কার্যালয়ে হ্নীলা টমটম চালক শ্রমিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রিসাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, পোলিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গিখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, জাদিমোরা এম আর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকের আহমদ, হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃশাহজাহান ও সোহেল রানা। এতে সংগঠনের ১শ ৯৬জন সদস্য ভোটারের মধ্যে ১শ ৫৮জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে আবুল হোছন আবু জাহাজ প্রতীক নিয়ে ১শ ৩০ ভোট, মোঃ সেলিম বল প্রতীক নিয়ে ৩৯ ভোট ও বেলাল উদ্দিন ছাতা প্রতীক নিয়ে ৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম চাকা প্রতীক নিয়ে ৭৪ ভোট, মোহাম্মদ সোহেল বাঘ প্রওতীক নিয়ে ৪৫ ভোট এবং রুহুল আমিন গোলাপ ফুল প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়েছেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে জাহাজ প্রতীকের আবুল হোছন আবু এবং সাধারণ সম্পাদক পদে চাকা প্রতীকের মোঃ সেলিম নির্বাচিত হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আবু ও সাধারণ সম্পাদক সেলিম তাদের বিপূল ভোটে নির্বাচিত করায় সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের দোয়া ও ভালবাসায় আমরা আনন্দিত এবং আপনাদের কাছে ঋণী। আগামীতে নবনির্বাচিত চেয়ারম্যানকে সাথে নিয়ে আপনাদের অধিকার আদায়ে কাজ করে যাব বলে অঙ্গিকার করেন।
এদিকে টমটম চালক শ্রমিকদের ভোটে নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। ###
