হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন ; উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে আনন্দ মিছিল

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে আবুল হাশেম আহবায়ক, হাফেজ ইব্রাহীম সিনিয়র যুগ্নআহবায়ক এবং শফিক আহমদকে সদস্য সচিব করে ৪১সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের পর আসন্ন টেকনাফ উপজেলা বিএনপির সম্মেলনকে সফল করার লক্ষ্যে এক আনন্দ মিছিল বের করা হয়।
287655587 1080310026238449 6356461680423061411 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৮জুন বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন এবং কাউন্সিল হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক ফেরদৌসের পবিত্র কুরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হয়।

288670566 1039867813330932 6048500821864315699 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
রফিকুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হাশেমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ইউনুছ। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাশেম সিআইপি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিমুল মোস্তফা, সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার। বিশেষ বক্তা ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক আবছার কামাল, বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি আলী আহমেদ মেম্বার, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম,বিশেষ বক্তা ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক, মহেশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, ক্রীড়া সম্পাদক আশরাফ আলী মিয়া, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, টেকনাফ পৌর শ্রমিক দলের সভাপতি আব্দু রশিদ, টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ প্রবাদ, টেকনাফ সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রফিক, হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক রিফাত মাহমুদ জাকারিয়া, হ্নীলা উত্তর শাখা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের, হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসাইন, সাবরাং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সব্বির আহমদ।
288152339 482706766955642 1804578669814388975 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়া বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নআহবায়ক হাফেজ ইব্রাহিম, হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের যুগ্নআহবায়ক মোঃ ফরিদ, টেকনাফ উপজেলা ছাত্রদলের সদস্য সাইদুল ইসলাম সাইদুল, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামশু উদ্দিন বাদল, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদল সভাপতি দেলোয়ার, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ন-আহবায়ক জামাল হোসাইন, আব্দু রহিম কাজু, সরওয়ার কামাল প্রমুখ।

এতে বক্তারা বলেন, অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপি, যুবদল, ছাত্রদলের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত হয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি গ্রহণের আহবান জানানো হয়। শেষে বন্যাদূর্গত সিলেটের সুনামগঞ্জবাসী এবং খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে আবুল হাশেমকে আহবায়ক, হাফেজ ইব্রাহীমকে সিনিয়র যুগ্নআহবায়ক, ১০জন যুগ্ন আহবায়ক, শফিক আহমদকে সদস্য সচিব এবং ২৮জনকে সদস্য করে ৪১সদস্যবিশিষ্ট হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠিত হয়।
2 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এরপর আসন্ন টেকনাফ উপজেলা বিএনপির সম্মেলনকে সফল করতে এক আনন্দ মিছিল বের হয়ে হ্নীলা বাসষ্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ###
288720647 751312169233012 8660609798786487528 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর