হ্নীলা আলীখালী স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে মাদক বিরোধী প্রচারণা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা আলীখালী স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক মাদক বিরোধী র‌্যালী ও পথসভা করা হয়েছে।
১৫ মার্চ বাদে জুমা হ্নীলা আলীখালী কেন্দ্রিয় জামে মসজিদ হতে মাদক বিরোধী সচেতনতামূলক র‌্যালী বের করা হয়েছে। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা গ্রামের রাস্তার মোড়ে আলীখালী স্টুডেন্ট সোসাইটির সভাপতি এস এম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ রণি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আবুল মঞ্জুর সিকদার, কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এহসান উদ্দিন, মৌলভী মোহাম্মদ মিয়া, আইয়ুব খান। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আবছার কামাল রুবেল, সাধারণ সম্পাদক জাগির হোছাইন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিজয়, প্রচার সম্পাদক নুর কামাল, স্থানীয় কবির আহমদ, জুবাইর সিকদার, মনোয়ার হোসেন মনু প্রমুখ। এতে বক্তারা যুব সমাজ বিনষ্টকারী সর্বনাশা মাদক থেকে যুব সমাজ, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। এই মাদক বিরোধী অভিযানে আইন-শৃংখলা বাহিনীকে সার্বিক সহায়তার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে সংগঠনের পক্ষ হতে আরো বলা হয় নিরীহ কোন মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইন-শৃংখলা বাহিনীর সর্তক দৃষ্টি কামনা করা হয়। এখনো যারা এসব রাষ্ট্র ও মানবতা বিরোধী কাজে লিপ্ত রয়েছেন তাদের সুস্থ,সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানানো হয়। অন্যথায় মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বাতœক প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারী দেওয়া হয়।