হ্নীলায় অনাধিকারে যুবদল নেতার নেতৃত্বে দেয়াল ঘেরা ভাংচুরের অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় এক যুবদল নেতা প্রভাব খাঁটিয়ে অনাধিকারে সংঘবদ্ধ গ্রুপ নিয়ে এক ব্যক্তির দেয়াল ঘেরা ভাংচুরের অভিযোগ উঠেছে। ভূক্তভোগী এই ব্যাপারে আইন-শৃংখলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এজাহার সুত্র জানায়,গত ১৭ এপ্রিল রাত ১১টারদিকে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদের ক্রয়সুত্রে সম্পত্তির এর্টনীমূলে দেখাশুনার দায়িত্বপ্রাপ্ত হোয়াইক্যং ঝিমংখালী এলাকার মৃত আব্দুস সালামের পুত্র মোঃ জয়নাল আবেদীন (৪৮) এর নৈশ প্রহরী জামাল হোসেন হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পাহারাকালে জবর-দখলের চেষ্টায় বাঁধা দেওয়ায় পূর্ব পানখালীর আব্দুল কাদেরের পুত্র এবং হ্নীলা উত্তর শাখা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের, মৃত অজি উল্লাহর পুত্র আব্দুস শুক্কুর এবং আব্দুস শুক্কুরের পুত্র ফায়সালের নেতৃত্বে একটি স্বশস্ত্র গ্রæপ ঘটনাস্থলে গিয়ে বাউন্ডারী ওয়াল ভাংচুর করে প্রায় সাড়ে ৪লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এছাড়া উক্ত সম্পত্তি তদারককারীদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

উক্ত সম্পত্তি তদারককারী মোঃ জয়নাল গং নিরুপায় হয়ে ১৯এপ্রিল টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভূক্তভোগী জয়নাল জানান,উপরোক্ত বিবাদী বিবাদীরা প্রভাবশালী হওয়ায় জোরপূর্বক অপরজনের সম্পত্তি জবর-দখলের অপচেষ্টা চালাচ্ছে। আমি এই ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের আন্তরিক সহায়তা কামনা করছি। ###