সাংবাদিক হানিফ আজাদের মায়ের জানাযা সম্পন্ন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

প্রেসবিজ্ঞপ্তি : উখিয়ার দৈনিক রূপসী গ্রামের নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ হানিফ আজাদের মা মমতাজ খাতুন (৭০) আর নেই। রোববার রাত সাড়ে ১১ টার দিকে পূর্ব দরগা বিল নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পূর্ব দরগাবিল দক্ষিণ পাড়া জামে মসজিদের পাঙ্গনে মরহুমার নামাজে জানাযা সম্পন্ন হয়। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। এসময় তিনি রেখে যান ৪ ছেলে ৩ মেয়ে ও আত্মীয় স্বজন এবং গুণ গাহি।তিনি অনেক দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তার নামাজে জানাযায় রাজনৈতিক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।