সন্তানদের নিয়ে ঢাকায় স্বামীর কাছে ফেরা হলো না মরিয়মের, সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবিতে মা-মেয়ের মৃত্যু

লেখক: ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ টুডে
প্রকাশ: ৬ মাস আগে

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝ সাগরে স্পিডবোট ডুবে মা–মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে স্পিডবোট ডুবির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সেন্টমার্টিনের ডেইল পাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা ঢাকায় বসবাসকারী মরিয়ম খাতুন (৩৫) ও তার শিশু মাহিমা (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্টমার্টিনের ডেইল পাড়ার বাসিন্দা মরিয়ম খাতুনের বিবাহ হয়েছিল ঢাকায়। স্বামী মাহফুজ উল্লাহর সাথে সেখানেই বসবাস করেন। তিনি কয়েকদিন আগে সেন্টমার্টিনে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ ঢাকায় শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। পথিমধ্যে মাঝ সাগরে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে।

নিহত মরিয়মের ভাই নুর মোহাম্মদ জানান,  সন্তানদের নিয়ে মরিয়ম ঢাকায় স্বামীর কাছে ফিরছিলেন। তার মরদেহ দাফনের জন্য সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আলভী বলেন, হাসপাতালে ৪ জনকে নিয়ে নিয়ে আসা হয় ১২টার দিকে। হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত নুফাইদা (৬) ও মাহামুদা (৯) নামে দুই শিশু আশঙ্কামুক্ত।

উদ্ধারের ঘটনায় পর প্রত্যক্ষদর্শীরা জানান,