রেজুখাল চেকপোস্টে ক্রিস্টাস মেথ ও ইয়াবাসহ টেকনাফের দুই মাদক কারবারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোষ্টে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ ২জনকে আটক করেছে বিজিবি।
ice scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আজ বৃহস্পতিবার বিকালে জানান, বুধবার (৪আগস্ট) রাত ৮টার দিকে রেজুখাল যৌথ চেকপোষ্টের সদস্যগণ কর্তৃক নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী টয়োটা হাইএস একটি মাইক্রোবাস থামানো হয়, এতে লকডাউনে গাড়ী চলাচল নিষেধ থাকায় রোগী সেজে একজনকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছিল। চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যদের রোগীকে দেখে সন্দেহ হওয়ায় গাড়ী বিস্তারিত তল্লাশী করা হয় এবং এক পর্যায়ে গাড়ীর এসির পাইপ এর ভিতর সুকৌশলে লুকায়িত অবস্থায় ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬১ লাখ টাকা। পরবর্তীতে ধৃত আসামীদ্বয় টেকনাফ উত্তর ডেইলপাড়ার আবুল কালামের ছেলে আব্দুল কুদ্দুস (২৯), মোঃ নুরু মিয়ার ছেলে নুরুল আমীন (৩২) কে জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় সোপর্দ করা হয়েছে।