মিয়ানমারে সংঘাত:এবার হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৬৩ জন বিজিপির সদস্যের

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

আনোয়ার হোসেন, টেকনাফ ।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৬৩ সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বিজিপির সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে দেশটি থেকে আসা বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়াল ৩২৭।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্ত পরিদর্শনে এসেছেন।

তিনি ঘুমধুম সীমান্ত পরিদর্শন শেষে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পরিদর্শন করবেন।