নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ ; স্থানীয়দের ৪ বসত-বাড়ি এবং ৩জন নারীর উপর হামলা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে রোহিঙ্গা দূবৃর্ত্ত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরধরে স্থানীয় ৩জন নারীর উপর হামলা ও ৪টি বসত-বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিকার চেয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ১২ এপ্রলি রাতে টেকনাফ মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়,গত ১১এপ্রিল রাত ১০টারদিকে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রধারী দুধর্ষ সন্ত্রাসী আজিয়া গ্রুপের প্রধান হাজী আব্দুস সালামের পুত্র আজিজুর রহমানের নেতৃত্বে একটি গ্রুপ এবং তাদের প্রতিপক্ষ অপর একটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পার্শ্ববর্তী গ্রামের লোকজন জড়িত থাকার অভিযোগে দক্ষিণ লেদার স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদসহ ৪টি বসত-ঘরে হামলা চালিয়ে ভাংচুরের পর তার স্ত্রী নুর নাহারকে বন্দুকের বাট দিয়ে আঘাতসহ ৩জন নারীকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে রোহিঙ্গা ক্যাম্পের হাজী আব্দুস সালামের পুত্র আজিজুর রহমান ওরফে আজিয়া, মুজিবুর রহমান, মোঃ সালামের পুত্র মোবারক, মোঃ জাহাঙ্গীর ও মোঃ ছিদ্দিকসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে। এমন কি তারা যাওয়ার সময় এবিষয়ে কোন ধরনের মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

উল্লেখ্য,সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গেই রোহিঙ্গা শিবির ও পার্শ্ববর্তী এলাকায় সংঘবদ্ধ রোহিঙ্গা দূবৃর্ত্তরা অপহরণ, গুম, লুটপাট ও খুনরে ঘটনা ঘটে চলছে। এতে স্থানীয় সাধারণ মানুষ রোহিঙ্গা অপরাধীদের ভয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে।

আইন-শৃংখলা বাহিনীর কাছে নিরাপত্তার চেয়ে গত ১২এপ্রিল রাতে নুর নাহার বাদী হয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের হাজ্বী আব্দুস সালামের পুত্র আজিজুর রহমান প্রকাশ আজিয়া, মুজিবুর রহমান, মোঃ সালামের পুত্র মোবারক, মোঃ জাহাঙ্গীর ও মোঃ ছিদ্দিকসহ নামীয় ৫জন অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য নুরুল হুদা বলেন,রোহিঙ্গা সন্ত্রাসীদের কারণে ৮নং ওয়ার্ডবাসী অনেক ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আইন-শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। ###