টেকনাফ সীমান্তে ১কেজি আইস ও ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধি : টেকনাফ সীমান্তে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ১কেজি আইস ও অর্ধলক্ষ ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছে। উক্ত বিষয়ে ঘটনাস্থল থেকে এক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

সুত্র জানায়,গত ১লা জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ঊনছিপ্রাং বিওপির বিশেষ একটি টহল দল মাদক পাচারের সংবাদ পেয়ে আন-নুরের ঘের এলাকায় অভিযানে গিয়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি কাঠের নৌকা নিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আসলে বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে নৌকাসহ হোয়াইক্যং ঊনছিপ্রাংয়ের নুর আহমদের পুত্র মোহাম্মদ ফারুক (৩০) কে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে নৌকার পাটাতন হতে ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ধৃত ব্যক্তিকে বিশদভাবে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে হ্নীলা হোয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে বেড়িবাঁধের পাশে মাটির নীচে লুকানো অবস্থায় ১কেজি ৬০গ্রাম আইস ও ২০হাজার পিস ইয়াবার পুটলা উদ্ধার করা হয়।

২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জব্দকৃত মাদকসহ ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ###