হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ মৌলভী পাড়ার আলমগীরকে আটক করেছে।
সুত্র জানায়,৯এপ্রিল (শুক্রবার) দুপুর সাড়ে ১২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউপির মৌলভী পাড়া প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মৌলভী পাড়ার সোলতান আহমদের পুত্র মোঃ আলমগীর (২২) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ১৯হাজার ৯শ পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
