টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলীকে ফুলেল শুভেচ্ছায় বরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : ২৫ ফেব্রুয়ারী দুপুর পৌনে ১টায় আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যা্পক মোহাম্মদ আলী কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য রশিদ আহমদ, মিজানুর রহমানের নেতৃত্বে শত শত গাড়িবহরযোগে আসা সর্বস্তরের হাজার হাজার মানুষ ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন।52989700 554660678388234 8571390100036911104 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এরপর হোটেল ইকরা বীচের সম্মেলন কক্ষে সাবেক সাংসদ আব্দুর রহমান বদি জননেত্রী শেখ হাসিনা মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলীকে বরণ করেন। অধ্যাপক মোহাম্মদ আলীও সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর এক প্রতিক্রিয়ায় আব্দুর রহমান বদি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের দলীয় ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানান। Teknaf 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এরপর আওয়ামী লীগের প্রার্থী গাড়ির বহর ও নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য প্রদান করেন। এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নশীল, সুখী, সমৃদ্ধিশালী দেশ গড়তে সবাইকে ভেদাভেদ ভূলে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করার আহবান জানান। নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার উৎসুক জনতা প্রবীণ এই জননেতাকে অভিবাদন জানান।
উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন। Teknaf 3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর