হুমায়ূন রশিদ : টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৪০হাজার ইয়াবা বোঝাই ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করেছে।
সুত্র জানায়,২৬জানুয়ারি কুয়াশাচ্ছন্ন ভোর পৌন ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপ বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-৪ হতে প্রায় ২শ গজ পূর্ব দিকে জালিয়াপাড়ায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে ৩জন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাযোগে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জালিয়াপাড়ার দিকে আসতে দেখে। তখন টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা নৌকা হতে লাফিয়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যায়। পরে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে উক্ত ব্যক্তিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে ২টি পোটলার ভিতর হতে ৪০হাজার পিস ইয়াবা মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়। এছাড়া অবৈধ মাদক বহনের দায়ে উক্ত নৌকাটিও আটক করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। ###
