ফরিদুল আলম : টেকনাফ সাবরাং এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩০বোতল বিদেশী গ্লান মাষ্টার মদ এবং ২২৪ক্যান আন্দামান বিয়ারসহ এক মহিলাকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ৪ঠা ফেব্রæয়ারী সকাল ১১টায় কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাবরাং নোয়াপাড়ায় জনৈক আব্দুস সালামের ঘরে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে তার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক মহিলার স্বীকারোক্তিতে এবং তার দেখানো নিজ হাতে বের করে দেওয়া মতে ৩০ বোতল বিদেশী গ্লান মাষ্টার মদের বোতল এবং ২২৪ ক্যান আন্দামান বিয়ার উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা দীর্ঘদিন যাবৎ মদ ও বিয়ার নিজ ঘরে রেখে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মহিলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
