টেকনাফে টমটম দূঘর্টনায় নিহত স্কুল ছাত্রের দাফন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম / মোঃ রফিক : টেকনাফে নানার বাড়ি বেড়াতে গিয়েই টমটম দূঘর্টনায় নিহত হ্নীলা হাইস্কুল ছাত্রের দাফন সম্পন্ন হয়েছে। জানা যায়, ১২ মার্চ সকাল ১১টায় উপজেলার হ্নীলা আলী আকবর পাড়া গোরস্থানে জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, গত ১১ মার্চ বিকাল ৪টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় নানার বাড়িতে বেড়াতে যাওয়া হ্নীলা আলী আকবর পাড়ার মোহাম্মদ হোছাইনের পুত্র ও হ্নীলা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান (১৭) এবং মামাত ভাই কাঞ্জরপাড়ার মৌলভী আব্দু শুক্কুরের পুত্র সাদেক (১২) মিলে একটি টমটম চালিয়ে ঘুরতে বের হয়। কাঞ্জরপাড়া স্কুল ছুটি হলে ছেলে-মেয়েদের সাইট দিতে গিয়েই টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ^বর্তী বিলে পড়ে যায়। এতে গাড়িতে থাকা মিজান ও মামাত ভাই ভাই সাদেক আহত ও রক্তাক্ত হয়। তাদের মধ্যে গুরুতর আহত মিজানকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করে। কক্সবাজার যাওয়ার পথে কুতুপালং এলাকায় পৌঁছলে মিজান মৃত্যুর কোলে ঢলে পড়ে। কাঞ্জরপাড়ার পাড়ার ইউপি মেম্বার আব্দুল গাফ্ফার,টমটম দূঘর্টনায় নানার বাড়ি বেড়াতে যাওয়া স্কুল ছাত্র নিহতের বিষয়টির সত্যতা স্বীকার করেন। এই ব্যাপারে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের নিকট জানতে চাইলে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয় কিন্তু এই ঘটনার সত্যতা কেউ স্বীকার না করায় কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে আইনী জটিলতা শেষে নিহত স্কুল ছাত্রকে ১২মার্চ সকাল ১১টায় দাফন করা হয়েছে।