চকরিয়ায় ৫দিনে ৯৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল ; কর্মসুচি উদ্বোধনে সাংসদ জাফর

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : সরকারি নির্দেশনা মোতাবেক কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ১৫ জুন বুধবার থেকে শুরু হয়েছে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের মাঝে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো কর্মসুচি। আগামী ১৯ জুন রোববার পর্যন্ত চলমান কর্মসুচির পাঁচদিনে মোট ৯৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল। গতকাল সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর মাঝে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের সুচনা করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা (টিএইচও) ডা.শোভন দত্ত সুচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা (টিএইচও) ডা.শোভন দত্ত বলেন, ১৫ জুন বুধবার থেকে ১৯ জুন রোববার পর্যন্ত চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় শিশুদের মাঝে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। এই কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, কর্মনুচির পাঁচদিনে ৬ মাস থেকে একবছর বয়সের নীচে মোট ১১ হাজার শিশু এবং একবছর থেকে ৫ বছরের কম বয়সের মোট ৮৩ হাজার পাঁচশত শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নিকটস্থ কমিউনিটি ক্লিনিক /স্বাস্থ্য কর্মী /টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসুচি চলছে। আশাকরি সবাই যথাসময়ে হাসপাতাল ক্লিনিকে যোগাযোগ করে শিশুকে নিরাপদ রাখার অভিপ্রায়ে ক্যাপসুল খাওয়াবেন। ##