চকরিয়ার ইসলামিক সংগীত প্রতিষ্ঠান মোহনা শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল সম্পন্ন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার প্রাচীণ ইসলামিক সংগীত প্রতিষ্ঠান মোহনা শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠার ২০ বছরে পদার্পন উপলক্ষে সাবেক ও বর্তমান শিল্পী, উপদেষ্টা, শুভাকাঙ্খি এবং স্থানীয় সাংবাদিকদের সম্মানে তাহাদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল গতকাল শুক্রবার (২৫ রমজান) চকরিয়া পৌরশহরের ধানসিঁড়ি কনভেনশন হলে সম্পন্ন হয়েছে।

চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আবদুল মজিদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, প্রধান আলোচক রাজাখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কফিল উদ্দিন ফারুখ,

মোহনার পরিচালক শিল্পী শাহিন চৌধুরী আসাদের সভাপতি ও শিল্পী জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহনার উপদেষ্টা মোঃ আরিফুল কবির, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, বিশেষ আলোচক বিশিষ্ট আলেমেদ্বীন ও সমাজসেকক আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন হেলালী, সম্মানীত অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টা মোজাম্মেল হকের প্রতিনিধি আবুল কাসেম, চট্টগ্রাম অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা খলিল উল্লাহ সোহাগ, ইসলামিক ফাউন্ডেশনের হাফেজ মাওলানা আবুল হাসেম, সিনিয়র সাংবাদিক এম জিয়াবুল হক, আবদুল মতিন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর মহসিন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, ক্রীড়া সম্পাদক জামাল হোসাইন, নাজমুল সাঈদ সোহেল, মোহনার সাবেক অভিনেতা আকতার কামাল মিরাজ, ব্যবসায়ী নেতা আবদুর রশিদ, অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক রাজন সরকার, প্রধান সমন্বয়ক শিল্পী দিদারুল ইসলাম ইমন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক শিল্পী সাইফুল ইসলাম, সাংবাদিক রুহুল কাদের, নুরুল আমিন টিপু, বেলাল উদ্দিন, রুবেল খান, আহবান শিল্পীগোষ্ঠী কক্সবাজার শাখার পরিচালক শাহেদুল ইসলাম সাকিব, শিল্পী হুমায়ুন কবির পারভেজ,শেফায়ত হোসেন,দস্তগীর রহমান, জাহেদুল ইসলাম, মনোয়ার আলম, আবু তৈয়ব আজাদ, সাদ্দাম হোসেন প্রমূখ।

ইফতার মাহফিলের আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে যেভাবে অপসংস্কৃতি ছেয়ে গেছে তা থেকে মুক্ত হতে ইসলামি ভাবধারার সাংস্কৃতিক কার্যক্রম আরো প্রসারিত করতে হবে। সুষ্ঠু সংস্কৃতির বিকাশে মোহনা শিল্পী গোষ্ঠী বিগত ২০ বছর ধরে যে অবদান রেখে আসছে, তা সত্যিই বিরল। এধরণের সাংস্কৃতিক কার্যক্রমে সকলকে আরো বেশি সহযোগিতা হাত বাড়াতে হবে। বক্তারা মোহনার সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে মোহনার প্রধান উপদোষ্টা আলহাজ্ব মোজাম্মেল হকের পক্ষে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ##