মাদকের তকমা ঘুচিয়ে উখিয়া-টেকনাফের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান : কক্সবাজার-৪ আসনে নৌকার মনোনয়ন জমাদানের পর আলহাজ্ব নুরুল বশর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশর।

আজ সোমবার(২০ নভেম্বর) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোননয়ন ফরম জমা দেন। এর আগে গতকাল তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন জমা দানের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের অগ্রযাত্রা চলছে সেই অগ্রযাত্রাকে আরো বেগবান করতে উখিয়া-টেকনাফ আসনে নৌকার মনোনয়ন চান।

মনোনয়ন পেলে তিনি মাদক ও মানব পাচার শূন্যের প্রতিরোধ, আইন শৃংখলা বাহিনীর সমন্বয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করে স্থানীয় জনসাধারনের নিরাপত্তা নিশ্চিত করা সহ পর্যটন বান্ধব এলাকা হিসাবে উখিয়া টেকনাফকে গড়ে তুলে মানুষের ব্যবসা বানিজ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবেন। উখিয়া টেকনাফে মানুষ পরিবর্তণ চান জানিয়ে তিনি দলীয় নেতা-কর্মী সমর্থক সহ উখিয়া টেকনাফের মানুষের দোয়া কামনা করেছেন। মনোনয়ন পেলে তিনি সবাইকে সাথে নিয়ে মাদকের তকমা ঘুচিয়ে উখিয়া টেকনাফের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান।

404519375 366430355860784 9108977238265015308 n 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

বিগত ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার জন্য তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলাম।

 

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী পরিবারে জন্ম নেওয়া আলহাজ্ব মোঃ নুরুল বশর টেকনাফের সাদ্দাম খ্যাত মরহুম হাজী মোঃ শফি (সাবেক এম.ইউ.পি) মেম্বারের প্রথম পুত্র। ছোট ভাই নুরুল আলম বর্তমান টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ।পিতাও সারাজীবন রাজনীতি, জনপ্রতিনিধি ও ভোটের মাঠের লড়াকু সৈনিক ছিলেন। জননেত্রী শেখ হাসিনা তার পিতা মরহুম শফি মেম্বারকে সাদ্দাম উপাধি দিয়েছিলেন।

২০২২ সালের সম্মেলনের পর থেকে তিনি  বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়ে উপজেলা আওয়ামীলীগের  দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৯ বছর বাংলাদেশ আওয়ামী লীগ, টেকনাফ উপজেলা শাখার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। তারও আগে ২০০৩-২০১৩ইং পর্যন্ত ১০ বছর টেকনাফ উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্রলীগ থেকে উঠে আসা আলহাজ্ব নুরুল বশর টেকনাফ উপজেলা ছাত্রলীগের নির্বাচিত সভাপতি ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ৫ বছর এই দায়িত্বে ছিলেন । এই সময় ২০০১ সালে বিএনপি জোট ক্ষমতায় এলে তিনি রাজপথে সোচ্চার ছিলেন। এছাড়া তিনি ১৯৯৩-১৯৯৮ইং পর্যন্ত ৫বছর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়কের দায়িত্বে ছিলেন। সেসময় তিনি বিএনপি জোট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে সামনে থেকে ছাত্রসমাজের নেতৃত্ব দিয়েছেন।

নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবেও নুরুল বশর দক্ষতার পরিচয় রেখেছেন। তিনি টেকনাফ পৌরসভার দুই দুই বারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও তিনি পিছিয়ে নেয়। টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, টেকনাফ আনাস বিন মালিক (রাঃ) মাদরাসা ও  টেকনাফ সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটিরে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এদিকে আলহাজ্ব নুরুল বশরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের খবরে এলাকায় দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারন মানুষের মাঝে উচ্ছাস আগ্রহ দেখা দিয়েছে। নেতা-কর্মীরা জানান, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাঁতীলীগ সহ সহযোগী সংগঠন গুলো তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।