ওসি রণজিত কুমার বড়ুয়ার বিদায় সংবর্ধনা অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিবেদক ::

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত কুমার বড়ুয়ার বিদায় সংবর্ধনা ও পূন: নির্মিত দৃষ্টিনন্দন মডেল থানা জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়েছে৷

শুক্রবার রাত ৮টায় নব নির্মিত মডেল থানা মসজিদের শুভ উদ্বোধন শেষে থানার সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: আছাদুদ জামান চৌধুরী৷

অনুষ্টানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়৷

মডেল থানা জামে মসজিদের খতীব মাওলানা আখতার হোসেনের কোরআন তেলাওয়াত, উপ পুলিশ পরিদর্শক সুব্রত রায় এবং বিপ্লব বড়ুয়ার গীতা এবং ত্রিপঠক পাঠের মাধ্যমে পুলিশ পরিদর্শক শরীফ ইবনে আলমের সঞ্চালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আছাদুদ জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল নাহিদ আদনান তাহিয়ান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, বিদায়ী ওসি রণজিত কুমার বড়ুয়া, নবাগত ওসি প্রদীপ কুমার দাশ, পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম, িউপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, ওসি তদন্ত এবিএম এস দোহা, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, থানার সেকেন্ড অফিসার মো: আতিকুর রহমান, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবুল কালাম, পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো: আলম বাহাদুর, সাইফুল ইসলাম সাঈফী৷ সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও কমিউনিটি পুলিশিং সদস্য সহ বিভিন্ন পেশার লোকজন এতে উপস্থিত ছিলেন৷
today pic oc Ranjit copy TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অনুষ্টানে বক্তারা বিদায়ী ওসি রণজিত কুমার বড়ুয়ার কর্মদক্ষতার উপর স্মৃতিচারণ, ভিন্নধর্মী হয়েও সুন্দর একটি মসজিদ নির্মাণে সার্বিক সহযোগীতা করায় ধন্যবাদ জানানোর পাশাপাশি টেকনাফে ইয়াবা নির্মূলে অব্যাহত অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ যাবতীয় অপরাধ কর্মকান্ড বন্ধে পুলিশকে আরো কঠোরতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করেন৷