এডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম’র মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এডভোকেট এর মাতা খতিজা বেগম অদ্য ১৫/০৬/২০২২ইং তারিখ, রোজ বুধবার, ভোর ৬.০০ ঘটিকার সময় পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসাস্থ এলাকার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ ১৫/০৬/২০২২ইং বুধবার, বাদ আছর কক্সবাজার পৌরসভার তারাবনিয়ারছড়া বড় কবরস্থান মাঠ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এডভোকেট এর মাতা খতিজা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।