কায়সার হামিদ মানিক : উখিয়া প্রেস ক্লাবের বার্ষিক প্রীতিভোজ সম্পন্ন হয়েছে। ১১মার্চ দুপুরে উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে নানা শ্রেণি পেশার মানুষের সম্মানে দুপুরের খাবারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম মজুমদার, উখিয়া উপজেলা পরিষদের বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবদুল মন্নান, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সহ রাজনৈতিক, সমাাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেন। প্রীতিভোজে অংশ নেওয়া অতিথিদের বরণ করে স্বাগত জানান, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহিন, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, সহ-সভাপতি আমানুল হক বাবুল, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন, সদস্য সোলতান মাহমুদ চৌধুরী সহ প্রেস ক্লাব ভূক্ত সাংবাদিকগণ। তারা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।
