নিজস্ব প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ বসত-বাড়িতে অভিযান চালিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে ইয়াবা, নগদ টাকা ও মুঠোফোনসহ এক মহিলাকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ৯ এপ্রিল (শনিবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই রফিক ও এসআই মিটন গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাবরাং পেন্ডল পাড়ার জনৈক মোস্তফার বসত-ঘরে অভিযানে যায়। এসময় উপস্থিত লোকজনের সামনে ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে ১ হাজার পিস ইয়াবা ও নগদ ৯৯হাজার ৫শ টাকা এবং ২টি মুঠোফোনসহ মোস্তফার স্ত্রী রাজিয়া আক্তার (৩০) কে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, ইয়াবা ও নগদ টাকাসহ আটক মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। ###
