আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়ায় আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ১নংওয়ার্ড শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার আহবান জানানো হয়।
রবিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা মৌলভী আশরাফ আলীর পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে কর্মী সভা শুরু হয়। বাহারছড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হামিদ আহমদের সভায় সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল্লাহ কোম্পানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক নুরুল হক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফরুল ইসলাম কালু, বাহারছড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জুহুরা বেগম।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিক উল্লাহ, উপজেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দারুস সালাম নিশান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আলম কোম্পানী, বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন জিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন,আগামী নির্বাচনে দল যাকে নমিনেশন প্রদান করবেন ; তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই এক কাতারে এসে কাজ করার আহবান জানানো হয়। ###
