বিশেষ প্রতিবেদক : হ্নীলায় একটি দূবৃর্ত্ত চক্র রাতে অংশীদারী বাগানের দুই শতাধিক কঁচি গাছ কেটে দিয়েছে। গাছ ও পরিবেশ নিয়ে এই ধরনের ঘটনা সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
জানা যায়, ৫জুন ভোররাতে উপজেলার হ্নীলা পশ্চিম পানখালী মৃত আব্দুল গফুর চৌধুরীর পুত্র মৌলানা আবছার উদ্দিন চৌধুরী কাশেমী এবং স্থানীয় মৃত হায়দর আলীর পুত্র সোনা মিয়া মিলে ২০১৯ সালে মরহুম গফুর মিয়ার পুরান খামার-বাড়ি সংলগ্ন এলাকায় ৪০শতক জমিতে সৃজিত ইউক্লিপটাস (বাম) গাছ বাগানের ৪শ গাছের মধ্যে ২১৩টি গাছ গোড়া কেটে দেয়। সকালে সোনা মিয়া বাগানে গিয়ে এই দূরাবস্থা দেখে হতবাক হয়ে পড়ে। পরে স্থানীয় চৌকিদার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই অংশীদারী বাগানের চরম অবস্থা পর্যবেক্ষণ করেন। বিগত ক’দিনে কঁচি গাছ সমৃদ্ধ এই বাগানটি সকলের দৃষ্টি আকষর্ণে সক্ষম হয়।
বাগানের অংশীদার সোনা জানান, অতি যত্ন করে আমি এই বাগানটি করেছি। কে বা কারা এই ধরনের নৃশংস ঘটনায় জড়িত তা তদন্ত স্বাপেক্ষে পরবর্তীতে আইনী পদক্ষেপ গ্রহণের মত প্রকাশ করেন।
এদিকে বর্তমানে বৃক্ষ শূণ্য এলাকায় গাছের জন্য হাহাকার পড়ে গেছে। বনবিভাগ ও পরিবেশ বাদীরা বনায়ন সৃষ্টি এবং গাছ রোপনের উপর জোর প্রচারণা চালিয়ে আসছে। এই প্রচারণায় উৎসাহিত হয়ে তারা এই বাগানটি করেছিল। এই কচি বাগান নিয়ে এই ধরনের হীণমন্যতার ফলে আগামীতে মানুষ বনায়ন ও গাছ লাগানো থেকে বিমুখ হতে পারে বলে আংশকা করা হচ্ছে। তাই এই নৃশংস কাজে জড়িতদের তদন্ত স্বাপেক্ষে সনাক্ত করে আইনের আওতায় আনা দরকার। ###
