ঢাকায় বস্তিতে BHRC’র সচেতনতামূলক প্রচারণা ; মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র সদর দপ্তরের উদ্যেগে ২৭ মার্চ ২০২০ দুপুর থেকে সন্দা পর্যন্ত ঢাকার শাহজাহানপুর বস্তি, খিলগাঁও রেলওয়ে বস্তি এবং মান্ডা বস্তি এলাকায় BHRC’র সচেতনতামূলক ব্যাপক প্রচারণা, পাঁচশতাধিক নারী-পুরুষ এবং শিশুর মধ্যে মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস বিতরণ করে। BHRC’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার কর্মসূচীর নেতৃত্ব দেন। BHRC’র সদর দপ্তর বিশেষ প্রতিনিধি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সৈয়দ আজমুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, মুগদা থানা শাখার সভাপতি নাসির উদ্দিন প্রিন্স সহ বেশ কিছু মানবাধিকার কর্মী এবং BHRC সদর দপ্তরের কর্মীরা সেক্রেটারী জেনারেলের সাথে ছিলেন। অপর দিকে রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সর্বত্র BHRC’র মানবতাবাদি কর্মীরা সচেতনতামূলক কর্মসূচী এবং বিভিন্ন সামগ্রী বিতরণ করছে।
আমরা মানবতাবাদি মানবাধিকার কর্মী, মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, জানি একদিন মৃত্যু আমাকে-আপনাকে-সবাইকে আলিংগন করেই এই পৃথিবী থেকে আমাদের তুলে নিয়ে যাবে,তবে ভয় কীসের। একজন প্রকৃত মানবাধিকার কর্মীর মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন ভয় থাকতে পারেনা। যেমনটি ছিল আর্ত-মানবতা সেবার ক্ষেত্রে মাদার তেরেসার ভূমিকা, বৃটিশদের নিকট থেকে মহাত্মাগান্দীর নেতৃত্ব ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য এনে দেয়া।