Exif_JPEG_420
সাদ্দাম হোসাইন : পবিত্র ঈদুল আযহার ছুটিতে টেকনাফের দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন হৃদরোগীসহ সাধারণ চিকিৎসা সেবা প্রার্থীদের বিশেষ চিকিৎসা সেবা প্রদান করেছেন।
২৪ আগষ্ট বিকাল ৩টা হতে উপজেলার হ্নীলা গুহাফা চিকিৎসা সেবা কেন্দ্রে ঈদের ছুটিতে এসে গ্রামের মানুষকে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালের এমডি ডাঃ জামাল আহমেদ। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশত হৃদরোগীকে আধুনিক যন্ত্রের মাধ্যমে রোগ নির্ণয়, চেকআপসহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়। তাছাড়া সাপ্তাহিক চিকিৎসা সেবার আওতায় দরিদ্র জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর অত্র ফাউন্ডেশনে মিনি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

Exif_JPEG_420

Exif_JPEG_420
