মোবাইল ব্যবহার নিষেধ করায় আত্মহত্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

: মোবাইল ব্যবহারে নিষেধ করায় বাবার সঙ্গে রাগ করে আত্মহত্যা করেছে বাঁধন আহমেদ (১৩) নামের এক কিশোর।

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বংকী মাদরাসা পাড়ায় এ ঘটনা ঘটে।

বাঁধন ওই এলাকার আরিফ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে তার বাবা মোবাইল ফোন চালাতে নিষেধ করেন। এতে বাবার প্রতি রাগ করে রাত ৮টার দিকে নিজের ঘরে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার মা-বাবা কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।’